রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

প্রেমঘটিত বিরোধে মাধবদীতে সহিংসতা: যুবক কুপিয়ে আহত, ৪ বসতঘরে অগ্নিসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি

নরসিংদীর মাধবদীর খৈনমর্দী ফায়ার সার্ভিস মোড় এলাকায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। এতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন এবং প্রতিশোধমূলক হামলায় চারটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদ হোসেন পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব ভূঁইয়ার ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদের সঙ্গে একই এলাকার এক তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণী তার সঙ্গে চলে গেলে পরিবার তা মেনে নেয়নি এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনে। তবে রোববার সকালে পুনরায় ওই তরুণী সাজ্জাদের কাছে চলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তরুণীর পরিবারের সদস্যরা সাজ্জাদকে মসজিদের পাশ থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে সাজ্জাদের স্বজন ও সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা প্রতিশোধ নিতে ওই তরুণীর বসতবাড়িসহ তার স্বজনদের মোট চারটি ঘরে অগ্নিসংযোগ করেন। এতে ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার সময় বাড়ির লোকজন প্রাণভয়ে দ্রুত সরে গিয়ে আত্মরক্ষা করেন। স্থানীয়দের একাংশের বাধার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কিছুটা বিলম্ব হয় বলে জানা গেছে।

মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হলেও স্থানীয়দের বাধার কারণে আগুন নেভাতে দেরি হয়, ফলে ক্ষয়ক্ষতি বাড়ে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “প্রেমঘটিত বিরোধের জেরে প্রথমে এক যুবককে কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে পাল্টা প্রতিক্রিয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews