বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মাদারীপুরে মধ্যরাতে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল জেলা প্রতিনিধি, মাদারীপুর

শনিবার (১৮/০৪/২৬ইং) দিবাগত গভীর রাতে মাদারীপুর শহরের হাউসদি বাজারে সিন্দুকসহ কয়েক কোটি টাকার স্বর্ণ নিয়ে গেছে ডাকাতদল। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাঁধা দিতে গেলে একজনকে পিটিয়ে আহত করা হয়। একই সময় পাশের মুদি ও কসমেটিকস দোকানেও ডাকাতির ঘটনা ঘটে। যদিও চুরির আখ্যা দিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রতিদিনের মতো শুক্রবার (১৭/০৪/২৬ ইং) রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণ ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে লোডশেডিং চলাকালীন একদল মুখোশধারী ডাকাত বাজারের প্রবেশ করে। প্রথমে প্রিয়াংকা জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানে তালা ভেঙে ঢুকে লুট শুরু করে তারা। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে পাশের দোকানে থাকা মিলন মিয়া নামে এক রাজমিস্ত্রি এগিয়ে গেলে তার হাত-পা বেঁধে পিটিয়ে আহত করা হয়। পরে বাজারের আরো ৬টি স্বর্ণের দোকানে ব্যাপক লুট চালায় ডাকাতদল। এমনকি দুটি দোকানের স্বর্ণের সিন্দুকও সাথে নিয়ে যায় ডাকাতদল। পালিয়ে যাওয়ার সময় পাশের একটি মুদি ও কসমেটিক দোকানেও লুটপাট করে তারা ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাতদল। ৬টি স্বর্ণের দোকানে প্রায় ৫০ ভরি স্বর্ণ ও একশো ভরি রুপা এবং নগদ কয়েক লাখ টাকা লুট হয়েছে বলে জানান তারা। ।

ঘটনার পর চরম আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা। দোষীদের দ্রুত গ্রেফতার করে মালামাল উদ্ধার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ব্যবসায়ী সহ স্থানীয়রা ।

খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ। পুলিশ আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ব্যবসায়ীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews