বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

একডালা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে
oplus_0

রাজশাহী জেলা প্রতিনিধি, 

রাজশাহীর বাগমারা উপজেলার একডালা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ আসাদুল ইসলাম মন্ডল-এর সফল ও গৌরবময় কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস.এম মাহমুদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম, বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জিল্লুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত এবং গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান (রঞ্জু)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সাইফুল ইসলাম ভূঞা।
অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আসাদুল ইসলাম মন্ডলের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তার হাত ধরেই একডালা উচ্চ বিদ্যালয় আজ একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বিদায়ী বক্তব্যে মোঃ আসাদুল ইসলাম মন্ডল শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি তার কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews