1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক গাজীপুরে গ্রেপ্তার ৫ লোহাগাড়ায় জমে উঠছে ঐতিহ্যবাহী আধুনগর খাঁনহাট পশুর হাট ২৬ মে থেকে দেশি-বিদেশি গরুর বিরাট সমাহার ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ধামরাইয়ের ঐতিহ্যবাহী গোমগ্রাম পশুর হাটে উপচে পড়া ভিড় জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা ধামরাইয়ে ৬৮০টি অসহায় পরিবারে ঈদের খুশি এমপি তমিজ উদ্দিনের হাত ধরে বিতরণ করা হলো সাড়ে ১৬ লাখ টাকার ঈদ উপহার ঢাকার ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত সম্পন্ন করা হয়েছে। বাগমারা’র জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা মাদারীপুরে গোয়েন্দা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ঘাটাইলে বৃদ্ধা মহিলাকে নির্ম-মভাবে হ/ত্যার পর মৃতদেহের সাথে করে পূনরায় শারীরিক সম্পর্ক

ধর্মপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাংলার ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজন করা হয়।
‎এসো হে বৈশাখ, এসো এসো স্লোগানকে সামনে রেখে ধর্মপুর আবাহনী ক্লাব অ্যান্ড পাঠাগারের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকালবেলা ধর্মপুর ডাকবাংলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‎শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়। এতে সাধারণ নারী-পুরুষের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক,শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম ,শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম, সদস্য সচিব টিটন এবং ইউনিয়ন যুবদলের মির্জা,নুর আলম,শাহীন প্রমুখ।
‎এর আগে অংশগ্রহণকারীদের মাঝে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ পরিবেশন করা হয়, যা নববর্ষ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করে।
‎আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। পরে গ্রাম বাংলার লোকশিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট