রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

বাগমারা’য় অবৈধ পুকুর খনন, নীরব প্রশাসন-ভোগান্তিতে এলাকাবাসী

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি, 

রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর বাগবাজার এলাকায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মনসুর রহমান বাগ নামের এক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে পুকুর খনন করছেন। পুকুর খননের সময় মাটি রাস্তার ওপর ফেলে রাখার কারণে চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পড়ে থাকা মাটি কাদায় পরিণত হচ্ছে। ফলে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে।
অভিযোগ রয়েছে, বিষয়টি প্রশাসনের জানা থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ দ্রুত অবৈধ পুকুর খনন বন্ধ এবং রাস্তার ওপর মাটি ফেলা বন্ধসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews