বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

আশাশুনিতে ৮১০ লিটার অবৈধ পেট্রোল জব্দ।।  ১০ হাজার টাকা জরিমানা ও ন্যায্যমূল্যে বিক্রি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি।

।আশাশুনিতে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৮১০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত তেল সাধারণ চালকদের মাঝে বিক্রি করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,নাকতাড়া কালিবাড়ি বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমানের মুদি দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসানের নেতৃত্বে তল্লাশি চালিয়ে দোকানের পেছনে লুকিয়ে রাখা ৪টি ড্রাম ভর্তি ৮১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

বিজ্ঞ আদালত অনুমোদনহীন স্থানে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী অভিযুক্তদের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে সাধারণ মানুষের হাতে তেল তুলে দেওয়া হয়। বিক্রয়কৃত ৯৭,২৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews