রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

ভাঙ্গুড়ায় আইন-শৃঙ্খলা সভায় ২৪ ঘণ্টা জনসেবার প্রতিশ্রুতি ইউএনও’র

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

বিষেস প্রতিনিধি 

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক ব্যতিক্রমধর্মী আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারী ইচ্ছুক সকলকে মুক্তভাবে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এমন সভা অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং উপজেলা হলরুম ছিল পরিপূর্ণ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, মাদক প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন জনদুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা খোলামেলা ভাবে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। সভায় উত্থাপিত বক্তব্য মনোযোগ সহকারে শোনেন সভার সভাপতি মোঃ মিজানুর রহমান। সহকারীদের পাশাপাশি তিনি নিজেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখেন এবং সেসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তিনি তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন এবং উপজেলার মানুষের সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছেন। তিনি বলেন, “আমি ২৪ ঘণ্টা জনসেবার জন্য প্রস্তুত রয়েছি। উপজেলার যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাকে তাৎক্ষণিকভাবে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে একটি শান্তিপূর্ণ ও উন্নত ভাঙ্গুড়া গড়ে তোলা সম্ভব। সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

ছবি: ভাঙ্গুড়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. মিজানুর রহমান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews