1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে মুন্সীগঞ্জের বজ্রগর্জন গোপালগঞ্জকে ৬৬ রানে হারিয়ে ২য় কোয়ার্টার ফাইনালে পিপিআইএআরএমএসসি। গাজীপুরের বাঘের বাজারে পরকীয়া নিয়ে তোলপাড়, ভিডিও ফাঁসের হুমকিতে ঘর ভাঙার উপক্রম হালুয়াঘাটে সামাজিক জাগরণ: শাকুয়াই ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত করতে একাট্টা সর্বস্তরের জনতা, ইউপি চেয়ারম্যানের বৃহৎ উদ্যোগ রাজশাহীর তানোরে পোনা মাছ অবমুক্তকরন অনুষ্ঠিত ধামরাইয়ে চানাচুরের প্রলোভনে ৭ বছরের শিশুকে টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টা, ‘৯৯৯’ কলে লম্পট রুবেল গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাধবদীতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান জনসচেতনতা বৃদ্ধির আহ্বান পৌর প্রশাসকের আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে মারধর ও টাকা ছিনতাই নাজমুলসহ সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ ঈদগড়ে আলোচিত অস্ত্র মামলা মাদকের অভিযানে অস্ত্র উদ্ধার নাকি পরিকল্পিত ফাঁসানো? প্রশ্নের মুখে পুলিশের বিতর্কিত ভূমিকা পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা কুচক্রী মহলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশজুড়ে পুলিশের মেগা ক্র্যাকডাউন এক মাসের বিশেষ অভিযানে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার, কাঁপছে অপরাধী চক্র

জলঢাকায় ৪ পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর জলঢাকা উপজেলায় চারটি পেট্রল পাম্পে তদারকির জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ মার্চ) জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নায়িরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০১৬ সালের ২৭ মার্চের সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ডিপো থেকে পাম্পগুলোতে সরবরাহকৃত জ্বালানি তেলের পরিমাণ এবং তা নির্ধারিত ফিলিং স্টেশনে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

সরকারের আশঙ্কা, কিছু ক্ষেত্রে জ্বালানি তেল নির্ধারিত পাম্পে না গিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। এ প্রেক্ষিতে ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে—ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই, বিক্রয় কার্যক্রমে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং অবৈধ সরবরাহ সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে প্রশাসনকে অবহিত করা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে—

মেসার্স সিয়াম ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সামজেদুল ইসলাম,

মেসার্স হামিদা ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কামরুজ্জামান,

সুমাইয়া ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন সহকারী প্রকৌশলী এস. এম. আলেকজান্ডার,

এবং মেসার্স আলা অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের দায়িত্বে রয়েছেন প্রীতম কুমার সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট