1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলছাত্রী ধর্ষণ-হত্যাচেষ্টার ঘটনায় পলাশে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি আরটিভি ‘মার্কস অলরাউন্ডার’-এ আবৃত্তিতে প্রথম ওহীমনি: গর্বিত লৌহজংবাসী জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় বগুড়া সফরকালে গাজীপুরে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা উৎসবমুখর জনসমুদ্রে রূপ নিল রাজপথ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুর নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল নেতার উপর হামলা হেল্পফুল অ্যান্ড স্পোর্টিং ক্লাব, শ্রীমন্তপুরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসায় বিদায়, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে মধ্যরাতে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ মাদারীপুরে সাত দিনব্যাপী চলছে বৈশাখী মেলা শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর ৩৯ নং ওয়ার্ডের জাগিরারটেক এলাকায় জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে নষ্ট হয়ে যাওয়া সড়কবাতির বৈদ্যুতিক সুইচ মেরামত করে দিয়েছে সামাজিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’।

বেশকিছু দিন ধরে জাগিরারটেক গ্রামের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়কবাতির ইলেকট্রিক সুইচ নষ্ট থাকায় রাতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। বিষয়টি নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সদস্য সামসুদ্দিন জুয়েলের মাধ্যমে নজরে আসে, নজরে আসার পর ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’র সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে সংস্থার নিজস্ব অর্থায়নে অভিজ্ঞ মেকানিক আরিফ এর মাধ্যমে ওই পাঁচটি পয়েন্টের সুইচ মেরামত করে বাতিগুলো পুনরায় সচল করা হয়। এ বিষয়ে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “আমরা সবসময় সমাজের ছোটখাটো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। অন্ধকার রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা ও চলাচলের সুবিধার কথা চিন্তা করেই এই ক্ষুদ্র উদ্যোগটি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।জাগিরারটেক এর বাসিন্দা রাকিব বলেছেন সংস্থার এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই,এই কাজে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বাতিগুলো সচল হওয়ায় এখন নির্বিঘ্নে রাতে যাতায়াত করা সম্ভব হবে।সংগঠনের কেন্দ্রীয় কমিটি জানিয়েছেন আসছে এপ্রিল মাসের ৩ তারিখে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ শাহিনের সংবর্ধনা অনুষ্ঠানে একটি অসহায় ও দারিদ্র পরিবারকে আর্থিক সহায়তা করা হবে, চমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে নবীন-পূর্বের জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, অনুষ্ঠান জুড়ে থাকছে রাজু আহমেদ শাহেন কে সংবর্ধনা, আমন্ত্রিত অতিথি শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিশেষ আকর্ষণীয় আরো কিছু বিষয় রয়েছে যা অনুষ্ঠানে উপস্থিত দর্শকবৃন্দরা উপভোগ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট