1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা: রহস্য ঘনীভূত, এলাকায় আতঙ্ক শ্রীনগরে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা শুরু : মাদারীপুরে অস্বাস্থ্যকর সুমাইয়া বেকারি কারখানার জরিমানা ১ লাখ স্কুলছাত্রী ধর্ষণ-হত্যাচেষ্টার ঘটনায় পলাশে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি আরটিভি ‘মার্কস অলরাউন্ডার’-এ আবৃত্তিতে প্রথম ওহীমনি: গর্বিত লৌহজংবাসী জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় বগুড়া সফরকালে গাজীপুরে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা উৎসবমুখর জনসমুদ্রে রূপ নিল রাজপথ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুর নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল নেতার উপর হামলা হেল্পফুল অ্যান্ড স্পোর্টিং ক্লাব, শ্রীমন্তপুরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসায় বিদায়, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোদাগাড়ীতে কাফনের কাপড় বেধে  মানববন্ধন 

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে

কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ ।

গোদাগাড়ী পৌরসদরের ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সামাজিক সংগঠন ‘সমাজ ও মানবকল্যাণ’-এর মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, নেসকো (NESCO) কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, মিটারে টাকা রিচার্জ করার পরও অস্বাভাবিকভাবে বেশি অর্থ কেটে নেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কয়েকজন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান।

বক্তারা দ্রুত এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন “আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।” অচিরেই দাবি মেনে না নেওয়া হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট