রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

ভবানীগঞ্জ পৌরসভায় চালকান্ডে সংঘর্ষের ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৯২ বার পড়া হয়েছে

বাগমারা রাজশাহী প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি ভিজিএফ এর চাল বিতরণ নিয়ে সৃষ্টি হয় তুলকালাম।

রবিবার (১৫মার্চ) ভবানীগঞ্জ পৌরসভার নির্ধারিত স্থান আলু হাটায় চাল বিতরণের কথা। সকাল থেকেই সেখানে চাল নিতে ভিড় করেন অসহায় ও দুস্থ মানুষজন।

তবে তালিকাভুক্ত অনেক প্রকৃত উপকারভোগী চাল পাননি। ভুক্তভোগীদের অভিযোগ, চাল বিতরণকে কেন্দ্র করে পৌর বিএনপির পক্ষ থেকে একটি সিন্ডিকেট গঠন করা হয়েছে।

অন্যদিকে পৌর জামায়াতের পক্ষে বিভিন্ন ওয়ার্ডের যে সকল উপকারভোগীরা চাল নিতে আসে তাদের হয়ে কথা বলতে পৌরসভায় প্রবেশ করে। এ সময় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

তাদের সামনেই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক তার ছেলে ও দলীয় নেতাকর্মীদের নিয়ে সংঘবদ্ধ হয়ে জামায়াত-শিবিরের দায়িত্বশীলদের পাশাপাশি অসহায় মানুষের ওপর হামলা চালান।

চাল বিতরণকে কেন্দ্র করে এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে।

পৌরসভা জুড়ে ৪হাজার ৬শত ২৫ জনের তালিকা তৈরি করা হয়।

এ ঘটনার পরে ভবানীগঞ্জ পৌর জামায়াতের পক্ষ থেকে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অসহায় মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তারা এই হামলার শিকার হন বলে সংবাদ সম্মেলনে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশিকুর রহমান আশিক জানান। তিনি আরও বলেন, অসহায় লোকজন চাল পাচ্ছে না এমন ঘটনা প্রশাসনকে জানাতে গেলে আগে থেকেই সেখানে থাকা বিএনপির লোকজন আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেই সাথে যাদের তালিকা তৈরি করা হয়েছে তাদেরকে চাল দিতে দিচ্ছে না বিএনপির লোকজন। অসহায়দের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান হয় সংবাদ সম্মেলনের মাধ্যমে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews